নরসিংদীতে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের উপজেলার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়াকে (২৬) ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: