রাজধানীতে পরকীয়ার জেরে বন্ধুকে কেটে ২৬ টুকরা: দাউদকান্দি থেকে মূলহোতা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

কুমিল্লা প্রতিনিধিঃ

রাজধানীর হাইকোট এলাকার জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধারকৃত ২৬ টুকরো আশরাফুল হত্যার মূলহোতা তারই বাল্যকালের বন্ধু জরেযুলকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

‎আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী। আটককৃত জরেযুল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।

‎পুলিশ জানায়, রমনা গোয়েন্দা বিভাগের এডিসি রুবেল হক ও এসি আলী আশরাফের নেতৃত্বে ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং হত্যার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব ও পরকীয়ার রাগ। তদন্তে পুলিশের হাতে আরও তথ্য রয়েছে এবং আসামিকে আদালতে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

‎এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ বলেছে, তারা ঘটনার পেছনের সমস্ত রহস্য উদঘাটন করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

‎হাইকোট এলাকার জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধারকৃত ২৬ টুকরো আশরাফুল হত্যার মূলহোতা তারই বাল্যকালের বন্ধু জরেযুলকে গ্রেফতার করেছে পুলিশ ।