কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ৪৬৪ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা চৌদ্দগ্রামের করপাটি মরগাটা এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ৬৬৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোবাইল ফোন ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরগাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে সেনাবাহিনী।

আটটকৃত মাদক ব্যবসায়ী আবদুর রহিম চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের মৃত আবদুল কুদ্দুসের জেলে।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার করপাটি মরগাটা এলাকায় অভিযান চালিয়ে রহিম নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

এসময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিছ ইয়াবা ও ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ কাগজপত্র সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।