কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও বিদেশী অস্ত্রসহ আটক-১

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের উনকুট এলাকায় সেনাবাহিনী অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিছ ইয়াবাসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকায় অভিযান চালিয়ে শামীম নামে এক যুবককে আটক করে।

এসময় তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিছ ইয়াবা জব্দ করা হয়।

পরে জব্দকৃত মালামাল এবং আটককৃত আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী