ধামরাইয়ে ইয়াবাসহ যুবক আটক, ছাড়াতে থানায় গেলেন বিএনপি নেতা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ধামরাই উপজেলার জয়পুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম জাকির হোসেন সানি (৩৫), তিনি কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও ধামরাই কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজহার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে সানির কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ধামরাই থানায় নেওয়া হয়।

আর এ ঘটনার পর আটক মাদক কারবারিকে ছাড়াতে কুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি থানায় উপস্থিত হন বলে জানা গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, “যে-ই হোক না কেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।