বিমানবন্দরে ইয়াবা পাচারের অভিনব পদ্ধতি! যাত্রীর পেটে মিললো ৬৩৭৮ পিস প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ উত্তরা(ঢাকা)প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক কারবারি মো.পান্নু হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তার পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভ্যন্তরীণ এক ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন বলে নিশ্চিত করেন। এসময় কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: