বুক পাঁজরে তীব্র ঝড়! প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ বুক পাঁজরে তীব্র ঝড় তাছলিমা আক্তার মুক্তা চোখের পাতায় জমলো পানি বুক পাঁজরে তীব্র ঝড় , অজানা এক হাহাকারে শূন্য এখন হৃদয় ঘর । দেখলোনা সে ঝড়ের গতি বুঝলোনা সে ব্যথা , স্বপ্ন ভাঙার নিদারুণ শোক হৃদয় পটে গাঁথা । হায়রে প্রেমিক অবুঝ প্রেম আর কবে তুই বুঝবি , জীবন থেকে হারিয়ে আমায় তখন ঠিকই খুঁজবি। তখন তো আর ফিরবোনা রে চাইবো না আর সুখ , কোটি লোকের ভীড়ের মাঝে পাবে না এই মুখ । Download News PhotoCard SHARES সাহিত্য বিষয়: