মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুই কারবারি আটক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

 ময়মনসিংহ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি নেতৃতে আজ বুধবার(২২ অক্টোবর) ময়মনসিংহ থানাধীন শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকাস্থ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মেরাজ মিয়া ও আসাদ মিয়াকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পঞ্চবটি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মেরাজ মিয়া অপরদিকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার উত্তর মুমুরদিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আসাদ মিয়া।

এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও গাঁজাবহনকৃত একটি সিএনজি তাদের কাছ থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।