আলফাডাঙ্গায় ডেসওয়ার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
​ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।
​দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর বাজারের কালিবাবু রোডে ডেসওয়া ট্রাস্টের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বাবুল ভূঁইয়ার বাসভবনের আঙিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বাবুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান। তিনি সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও দেশ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের গুরুত্ব তুলে ধরেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ওয়াকিল উদ্দিন ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা। বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রাক্তন সৈনিকদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান।
​সংগঠনটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মানোয়ার মিয়া ও কর্পোরাল কাজী মোশাররফ হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্পোরাল মো. শাহারিয়ার হোসেন ও সৈনিক মো. তরিকুল ইসলামসহ ডেসওয়ার বিভিন্ন সদস্যরাও আলোচনা সভায় বক্তব্য দেন। সার্জেন্ট মো. সাহেব আলী মোল্যা সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
​আলোচনা শেষে ডেসওয়ার সকল সদস্য আগামী দিনে তাদের সংগঠনকে আরও গতিশীল করতে এবং সকলে মিলেমিশে একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন অটুট ও শক্তিশালী রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।