কাশিমপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫ কাশিমপুর(গাজীপুর)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাজীপুরে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ মঙ্গলবার( ১৪ অক্টোবর) থেকে প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব সংস্থার সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ডের আজিরননেসা ল্যাবরেটরি স্কুলে ১ হাজার শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হয়। এসময় ১ নং ওয়ার্ডের মোট পাঁচটি স্কুল ও তিনটি মাদ্রাসার শিক্ষার্থীরা এই টাইফয়েটের টিকা নিতে অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা ও মহানগরীতে ১৭৯৫ প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা কমিউনিটিতে গিয়ে টিকা পাবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: