গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন!

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাশিমপুরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে চারতলা ভবন জবর দখলের পাঁয়তারাসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বুধবার(০৫ নভেম্বর)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট সংলগ্ন ইফাত বিন চৌধুরীর তার নিজ বাসভবনে জীবনের নিরাপত্তা চেয়ে এই সংবাদ সম্মান করেন।

‎এসময় বক্তব্যে ইফাত বিন চৌধুরী বলেন আমার চারতলা ভবন দখলের পাঁয়তারা করছেন এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিরা! এছাড়াও গত কয়েকদিন আগে আমার আপন চাচার কাছে আমার এই বাড়ি বিক্রিয়ের জন্য তার কাছ থেকে ১০ লক্ষ টাকা বায়না নেওয়া হয়, তারপর থেকেই  বিভিন্ন ধরনের অপরিচিত ৪/৫ জন  লোক এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, যা সিসিটিভি দৃশ্যমান।

‎এদিকে ইফাত বিন চৌধুরীর স্ত্রী জয়া বলেন, বিভিন্ন ধরনের অপরিচিত লোকজন আগে কখনো দেখা যায়নি। ইফাত বিন চৌধুরী জয় আরো বলেন কখনো বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসে আবার কখনো ডিবি পুলিশের পরিচয় দিতে আসে আবার  আমার স্বামীকে খুঁজতে আসে।

‎ ইফাত বিন চৌধুরী আরও বলেন আমি আমার স্ত্রী ও ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। এ ঘটনায় কাশিমপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিফাত বিন চৌধুরীর স্ত্রী জয়া।

‎এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি ” তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।