তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

‎সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তাড়াশে দেশীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

‎মিছিলটি দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ।

‎এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ।

‎বক্তারা আরও বলেন,তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,এবং সেই সাথে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন।