দিনাজপুর বিরল বিএনপির সাংবাদিক সম্মেলন প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের (বিরল-বোচাগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে “মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড” করার প্রতিবাদে বিরল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিরল শহীদ মিনার চও্বর বিরল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী সভাপতিত্বে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মো. সুলতান মাহমুদ বলেন, “গত ৩ নভেম্বর গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর দিনাজপুর-২ আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণা করেন এবং সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ দেন।” তিনি বলেন, “কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল বিএনপির সহসভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এসব হটকারী ও হীন কর্মকাণ্ডের অন্তরালে ছিলেন মো মজাহারুল ইসলাম ও আ ন ম বজলুর রশিদ কালু। আমরা এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: