নওগাঁর ধামইরহাটে বন্ধনের আয়োজনে তারুন্যের উৎসব অনুষ্ঠিত প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এনজিও “বন্ধন” এর আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ নভেম্বর) বেলা ১১টায় “বন্ধন” ধামইরহাট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ত করেন “বন্ধন” পাঁচবিবি প্রধান কার্যালয়ের কো- অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী। এসময় এরিয়া ম্যানেজার মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ। এছাড়াও তরুণদের মধ্য হাতে ইউসুফ আলী, নূরী ইয়াসমিন,হারুন উর রশীদ বক্তব্য প্রদান করেন।বক্তাগন তরুনদের উদ্দোক্তা হওয়া, উদ্ভাবনি সেবা, সামাজিক উন্নয়নমূলক কাজে তরুনদের সম্পৃক্তকরন নিয়ে আলোচনা করেন। যুব উন্নয়ন কার্যালয় থেকে বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যাবস্থা করা হয়ে থাকে বলে যুব উন্নয়ন কর্মকর্তা জানান।কারিগরি বিভিন্ন কাজে সহযোগিতা করা হবে বলে বন্ধন কর্মকর্তা জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: