ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫ ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝখানদি এলাকার রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত ৩ টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাংকের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভিতরে কোন ক্ষতি হয়নি। দরজার সামনে কালো ধোঁয়া দেখা যায়। এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল ও ন্যাকড়া পাওয়া যায়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল প্রদর্শন করেছে। কে বা কাহারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: