বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত! প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে দেওহাটা বাইপাস ফ্লাইওভারের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে দ্রুত কুমুদিনী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- যাত্রী আব্দুল হামিদ (৬০), পিতা: আজগর আলী, গ্রাম: রশিদ দেওহাটা। অটোচালক রহিস সিকদার (৪৫), পিতা: আজিম উদ্দিন, গ্রাম: রানাশাল। এবিষয়ে মির্জাপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ মির্জাপুর কুমুদিনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের মতে, এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। Download News PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: