ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বোরকের নিচে পড়ে মোছা. আমিনা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো.আকবার হোসেনের মেয়ে। গতকাল সোমবার ১০ নভেম্বর সন্ধা ০৭টার দিকে তার বাবা বাজার থেকে তিন সিমেন্টের বস্তা নিয়ে আসে তখন সন্ধ্যাকালীন সময় অন্ধকার হয়ে যাওয়ায় গাড়ির চাবি চালু করে লাইট দেওয়া ছিলো ছোট্ট বাচ্চাটি চাবিটি অন করে পিকাপ এ টান দেয় তখন গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাব তাকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা সাস্থ্য কমপ্লেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পড়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন । ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাম জানান ,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ না দেওয়ায় ঐ নিহতের স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। Download News PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: