শাজাহানপুরে আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী আমজাদ গ্রেপ্তার প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫ শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। অভিযোগ রয়েছে, আমজাদ বিএনপির এক কর্মীর দোকান ভাঙচুর এবং নারী-পুরুষকে মারধর করেছেন।এছাড়াও এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে। গত বুধবার (০১ অক্টোবর) রাতে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের তার নিজ বসতবাড়ীতে শাজাহানপুর থানার এএসআই আনছার আলী ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন ক্ষুদ্র ফুলকোট গ্রামের হযরত আলীর ছেলে। এ বিষয়ে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি । Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: