আওয়ামীলীগের শাসনামলে অনেক খেলা হয়েছে,সেই খেলা অস্ত্রের খেলা-নাটোরে দুলু প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫ নাটোর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামীলীগের শাসনামলে অনেক খেলা হয়েছে, সেই খেলাগুলো ছিল অস্ত্রের খেলা। কিভাবে অস্ত্র দিয়ে মানুষ খুন, চাঁদাবাজি,মানুষের বাড়ি দখল, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে জমি লিখে নেওয়া অন্যায় অবিচার করা। এছাড়াও গত ১৫ বছর দেশে অন্য কোন খেলা হয় নাই। সবসময় সবখানে খেলা তাদের একটাই হয়েছে সেটা হল অস্ত্রের খেলা। কিন্তু সেই অস্ত্রের খেলা এখন বন্ধ হয়ে গেছে। এখন মানুষ ফুটবল, ক্রিকেট,ব্যাডমিন্টন সহ গ্রামীন খেলাধুলা করতে নির্ভয়ে। তিনি আজ রবিবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের আওড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ডাঃ নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও প্রাইজ মানি উপহার অনুষ্ঠানে এসব কথা বলেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: