কুমিল্লায় বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্বার প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫ বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্বার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০- বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্যসমূহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: