খুলনায় হত‌্যার ঘটনায় আসামী‌দের সর্বচ্চ শা‌স্তির দা‌বি‌তে এলাকাবাসীর ম‌ানববন্ধন 

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

খুলনা প্রতিনিধিঃ

খুলনার খা‌লিশপু‌রের হাউ‌জিং বাজার এলাকার সবুজ খাঁ হত‌্যা মামলার আসামী‌দের গ্রেফতার ক‌রে সবর্চ্চ শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ ক‌রে‌ছে এলাকাবাসী।

আজ বেলা ১১ টায় হাউ‌জিং বাজা‌রের বায়তুল ফালাহ মো‌ড়ে সম‌বেত হয় এলাবাসী। এরপর তারা সবুজ খা হত‌্যা মামলার এজাহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার ক‌রে সর্বচ্চ শা‌স্তির দা‌বিতে মানববন্ধ‌নের আ‌য়োজন ক‌রে।

প‌রে এলাকাবাসী বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে খা‌লিশপুর থানা সংলগ্ন পৌর সভার মো‌ড়ে এ‌সে সমা‌বে‌শের ম‌ধ্যে দ‌িয়ে তা‌দের কর্মসু‌চি শেষ ক‌রে। সমা‌বে‌শে নিহত সবুজ খাঁর স্ত্রী, কন‌্যা ও মে‌য়ের জামাই বক্তব‌্য রা‌খেন।

এসময় নিহ‌ত সবুজ খাঁর হত‌্যাকারী নাজমা বেগম ও নাজমা বেগ‌মের সন্তান সহ হত‌্যাকান্ডর সা‌থে জ‌ড়িত‌দের গ্রেফতার ক‌রে সুষ্ঠ বিচা‌রের দা‌বি জানান।

গত ৯ অ‌ক্টোবর নাজমা বেগ‌মের সু‌দের ব‌্যবসা, পুর্ব শত্রুতা ও পা‌রিবা‌রিক কোলাহর জের ধ‌রে ডাব ও ভাঙ্গাড়ী বি‌ক্রেতা সবুজ খা‌কে খুন করা হয়। নিহত সবু‌জের সা‌থে নাজমার সু‌দের ব‌্যবসা নি‌য়ে দ্বন্দ চল‌ছিল।

এছাড়াও প‌রিবা‌রিক আধিপত্য বিস্তার নি‌য়ে শালী ও দুলা ভা‌য়ের ম‌ধ্যে অন্তঃ কোলাহ বজায় ছিল। এ ঘটনায় সবুজ খাঁর প‌রিবার নাজম‌ার বিরু‌দ্ধে খুলনা প্রেস ক্লা‌বে সংবাদ স‌ম্মেলন ক‌রে। আর এসব ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বৃহস্প‌তিবার নাজমা তার বড় বো‌নের স্বামী সবুজ খাঁ‌কে তার পা‌লিত লোকজন দি‌য়ে হামলা ক‌রে।

সন্ত্রাসীরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গে‌লে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।