গাংনীতে সাপকামড়ে এক ব্যক্তির মৃত্যু—স্থানীয়দের নিরাপত্তায় সতর্কতার আহ্বান

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামক একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামীম গাংনী উপজেলার করমদি গ্রামের হারুন আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক আড়াইটার দিকে তার নিজ কক্ষ থেকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় বলে জানিয়েছে পরিবার।

শামীম হোসেনের পরিবার জানান, রাতে নিজ কক্ষে শামীম হোসেন ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়।পরে বাড়ির লোকজন জানতে পেরে কয়েকজন কবিরাজের কাছে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ বলেন, সাপে কাটা রোগীটিকে আমাদের কাছে সকালে নিয়ে আসে পরিবার। তাকে আমাদের কাছে শেষ মুহূর্তে আনা হয়েছিল। অবস্থা খুবই খারাপ ছিল আমরা তাকে অ্যান্টিভেনম দিয়েছিলাম। এক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।