গাজীপুরে জমি বিরোধে সাবেক বিএনপি সভাপতির উপর সন্ত্রাসী হামলা প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫ শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২নং চকপাড়ায় জমি‑দাগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো: জসিম উদ্দিন দুলদুল (৬০) ও তাঁর ছেলে মো: শাহীন মারাত্মক হামলার শিকার হয়েছেন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১৭ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে জমি নিয়ে বৈঠকের উদ্দেশ্যে রাস্তায় বসার সময় ১নং বিবাদীর বাড়ীর সামনে মোট ১০ জন সশস্ত্র সন্ত্রাসী উপস্থিত হয়ে রামদা, লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় নগদ ৬,২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ছেলের অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়। অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন তৈহিদ, ফরিদ, নুর আলম, মামুন, দুরুল হুদা, শেখ ফরিদ, মশিউর রহমান, ছামেদ আলী, হামিদ বেপারী ও নাহিদ। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৮–১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। হামলার সময় স্থানীয়রা উপস্থিত হলে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয় যে, ভবিষ্যতে সুযোগ পেলে তারা রাস্তাঘাটে মুখোমুখি এসে খুন‑জখম করবে, বাড়ি, ঘর ও জমিজমা ধ্বংস করবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। অভিযোগকারী মো: জসিম উদ্দিন দুলদুল জানিয়েছেন, “ঘটনার স্বাক্ষী ও প্রমাণ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করে নেন। ঘটনার পর হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে দাবি করেছেন জসিম উদ্দিন। তিনি ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে ঘটনায় বিবাদীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: