চট্টগ্রামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে শিরিন জাহান নামের এক বিএনপির নেত্রী এই সংবাদ সম্মেলনে করে।

লিখিত বক্তব্য তিনি বলেন,  আমি চট্টগ্রাম নগরে এসে বাকলিয়া এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়,
ফ্যাসিবাদী সরকারের আমলে ১৬ বছর আমি নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। বাকলিয়া এলাকায় পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার কারণে নিজস্ব ফ্ল্যাটেও থাকতে পারিনি। দলের দুঃসময়ে অনেক নেতাকর্মীকে আশ্রয় ও আর্থিক সহায়তা দিয়েছি। বিএনপি মহিলা দলে কোনো পদ-পদবি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন একজন নেত্রী হিসেবে প্রতিটি কর্মসূচিতে আমি বিপুল সংখ্যক কর্মী ও নেত্রীর উপস্থিতি নিশ্চিত করতাম। একটি মহল আমার কর্মী সমর্থকদেকে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ্যে লিপ্ত রয়েছে।