চাঁদপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ অক্টোবর) বিকেলে ছেংগারচর স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে সমাবেশে পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনসহ আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপি সংগঠিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজি প্রমুখ। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: