জয়পুরহাটে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনেএকটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবীর এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি শেষে “বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল” জয়পুরহাট জেলা শাখার পক্ষে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসন জয়পুরহাট-১ জনাব মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আব্দুল বারী মনোনয়ন পাওয়ায় তাদদেরকে সম্বর্ধনা জানানো হয়। এ সময় “জাতীয়তাবাদী চালক দল” জয়পুরহাট জেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা বিএনপি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: