ঢাকাসহ তিন বিভাগে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ অপরাধ সমাচার ডেক্সঃ আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার (১ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮০ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: