তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তাড়াশে দেশীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ। বক্তারা আরও বলেন,তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,এবং সেই সাথে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: