তাড়াশে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫ তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভি.পি আয়নুল হক কে বিএনপির মনোনীত প্রার্থী করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেছে দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী হাটে প্রচারণা শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত কে চূড়ান্ত জানিয়ে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন,ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহবায়ক ইসহাক হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম হোসেন,ইউনিয়ন কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক গৌড় কুমার,সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ভি.পি আয়নুল হক কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে আসনটি উপহার দেওয়ার আহবান করেন। সেই সাথে উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করা হয়। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: