দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন-সাবেক এমপি হারুনুর রশিদ প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাবেক এমপি হারুনুর রশিদ হারুন।বুধবার ( ১অক্টোবর) সকালে দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেবীনগর প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনর রশিদ, প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র গণমানুষের নেতা ও ৪ বারের সাবেক সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ হারুন, আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বারেক আলী, সাবেক ছাত্রদলের সভাপতি জনাব সারওয়ার জাহান, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব সাদিকুল ইসলাম, দেবীনগর দ্বিমুখে মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রগতি সংঘের সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দরা। এছাড়াও দেবীনগর ফুটবল প্রেমী সাধারণ জনগণ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ দূর দূরান্ত হতে আগত টিম ম্যানেজমেন্ট দর্শনার্থীরা। এসময় দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, পরে অংশগ্রহণে আজ প্রথম দিন আটটি দল অংশ নিয়ে উদ্বোধনী ম্যাচে বন্ধু বীজ ভান্ডার গোদাগাড়ী এবং প্রতিপক্ষ স্টার বন্ধু ফাউন্ডেশন একাডেমী ইসলামপুর প্রথম ম্যাচটি সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়, ফলাফলে বন্ধু বীজ ভান্ডার দুই শূন্য গোলে জয় লাভ করেন। Download News PhotoCard SHARES ফুটবল বিষয়: