নাটোরে আধুনিক আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে ‘খান গ্রীন এরিনা’ নামে আধুনিক আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শহরের আলাইপুরে এই ফুটবল মাঠের উদ্বোধন করেন দেশের সুপরিচিত ফিটনেস আইকন আবু সুফিয়ান তাজ।

এসময় ফুটবল মাঠের উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ জানান, নাটোরে প্রথমবারের মতো আধুনিক আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল মাঠ তৈরী করা হয়েছে।

এখানে স্থানীয় ও জেলার বাইরের খেলোয়াড়দের জন্য ৭-এ-সাইড ও ৯-এ-সাইড ফুটবল খেলার সুযোগ রয়েছে। মাঠটি সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য। সেই সাথে রাতে খেলার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে।

এখানে নিয়মিত টুর্নামেন্ট ও ফিটনেস কার্যক্রম আয়োজন করা হবে। এর মূল লক্ষ্য তরুণদেরসহ সব বয়সের লোকদের খেলাধুলা ও সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করা।

এই আর্টিফিশিয়াল মাঠটির আয়তন ১২,০০০ স্কয়ার ফিট। ক্রীড়া চর্চার প্রসার ও যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে টার্ফ ফুটবল মাঠটি জেলায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানান তিনি।