ধামরাইয়ে ডাকাতি সন্দেহে যুবককে আটক, হাত-পা বেঁধে গণপিটুনি

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ের কেলিয়া গ্রামে ডাকাতির উদ্দেশ্যে ঘোরাফেরা করতে গিয়ে এক চোরকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে আব্দুল মালেক মেম্বারের বাড়ির সামনে সন্দেহজনক অবস্থায় তাকে ধরে ফেলে স্থানীয়রা।

আটক ব্যক্তির নাম শাহ আলম (৩৮)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহানের ছেলে। স্থানীয়রা জানান, রাতে বাড়ির আশপাশে ঘোরাঘুরির সময় তাকে ধরা হয়। পরে তার কাছ থেকে চুরির বিভিন্ন আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

এদিকে ঘটনার পর এলাকাবাসী শাহ আলমকে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে