বকুল নির্বা‌চিত হ‌লে আধু‌নিক হাসপাতাল নির্মান করা হ‌বে- এ‌্যাডঃ মনা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

খুলনা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে খুলনা ৩ আস‌নে বিএন‌পির সংসদ প্রার্থী র‌কিবুল ইসলাম বকুল নির্বা‌চিত হ‌লে এ শ্রমিক অধ‌্যুষিত এলাকায় চি‌কিৎসা সেবার মান উন্নয়নসহ এ অঞ্চ‌লে এক‌টি আধুনীক হাসপাতাল নির্মান করা হ‌বে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন খুলনা মহানগর বিএন‌পির সভাপ‌তি এড‌ভো‌কেট শ‌ফিকুল আলম মনা।

আজ সকা‌লে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠা‌নে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

জোড়াগেট জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত বক্ষব্যাধি ও চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা।

খুলনা মহানগর মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহমান, জসিম উদ্দিন খাজা, কামরুজ্জামান, সবুজ হাসান সহ নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী চক্ষু ও বক্ষ ব্যাধির চিকিৎসা ও ঔষধ নিয়েছেন।