বিএনপির ৩১দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫ নিজস্ব প্রতিবেদক- নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামতের বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া ১৯ নং ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক এবং কাউন্সিলর পদপ্রার্থী ইয়াকুব খান বাবু এবং বাকলিয়া থানা বিএনপির নেতা মো: জাহেদ হোসেন ও ওয়ার্ড বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেকান্দর আলম ও হাজী মোঃ বেলালের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে,জনসাধারণের কাছে এই ৩১ দফার লিফলেট সাধারণ জনগণের কাছে পৌঁছে দেন। এ সময় নেতারা বলেন এই ৩১ দফা ঘোষণার মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা করা, এবং সংস্কার করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার রূপরেখা,বাস্তবায়ন করা। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: সালামত আলি, শওকত আকবর, নুরুল আলম নুরু, যুবদলের নেতা মো: জায়েদ, আব্দুল কাদের, মো: রিমন, সুমন, মুজিব, আলমগীর, শাহ আলম, হোসেন, শীপন, আল আমিন, নাজিম, সোয়েব, লিটন, বেলাল, কাওসার কোম্পানি, জাহেদ, মহসিন, রমজান, দেলু, হামিদ, রিদয়, বাতেন সহ আরো অনেকে ,,, এই ৩১ দফা উপস্থাপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা ১৩ জুলাই ২০২৩ সালে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: