মাছ শিকারের প্রতিযোগিতার নামের জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে মানববন্ধন প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ শিকার প্রতিযোগিতার নামে ঐতিহ্যবাহী জগন্নাথদীঘির পানি অবৈধভাবে আটকে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে জগন্নাথদীঘি শাহী জামে মসজিদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন—দীঘির পানি আটকে রাখায় আশপাশের শতবর্ষী কবরস্থান ও মুক্তিযোদ্ধাদের সমাধী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে পানি ছেড়ে দিয়ে কবরস্থান ও মুক্তিযোদ্ধা সমাধী রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যদিকে দীঘির ইজারাদার পক্ষ জানায়, বড়শি প্রতিযোগিতার কারণে সাময়িকভাবে পানি আটকে রাখা হয়েছে, প্রতিযোগিতা শেষে তা ছেড়ে দেওয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: