মুন্সিগঞ্জে সাড়ে-চার বছরের নাতিসহ পুত্রবধূ নিখোঁজ, শ্বশুরে থানায় জিডি

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের ভাগ বনিক্য পাড়া গ্রামের নাজিম উদ্দিন শেখ (৫১) এর সাড়েচার বছরের নাতিসহ পুত্রবধূ নিখোঁজ, শ্বশুরের থানায় জিডি। এ ঘটনার গত সোমবার ০৩ নভেম্বর দিন পেরিয়ে গেলেও আজ ০৬ নভেম্বর তাদের কোনো সন্ধান মিলেনি।

নিখোঁজ পুত্রবধূ নাদিয়ার (২৫) শ্বশুর নাজিম উদ্দিন শেখ বলেন, গত ০৩ নভেম্বর সোমবার সকাল সাত ঘটিকায় সময় আমার পুত্রবধূ নাদিয়া ভট্টাচার্যের ভাগ বনিক্য পাড়া রাস্তার মোড়ে পার্শ্বে বর্নিত স্থান হইতে নিখোঁজ হয়ে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত জিডি নং ২৩৪-০৩/১১/২০২৫ইং তারিখে আইনের প্রতি জনাবের মর্জি হই।

এবিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সোহাগ বলেন, জিডি কাগজ পেয়েছি তদন্ত চলছে যতদ্রুত চেষ্টা করছি নিখোঁজের এঘটনায় আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।