যৌথ বাহিনীর অভিযানে ১৫ হাজার লিটার চোলাই মদ ধ্বংস, আটক-৬ প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ গাজীপুর প্রতিনিধিঃ মাটি খুড়লে বেড় হচ্ছে ড্রাম ভর্তি চোলাই মদ বা বাংলা মদ। এমন তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ১৫ হাজার লিটার চোলাই মদ ধংস করা হয়। এছাড়াও ৬ জনকে আটক করা হয়েছে। দীর্ঘ দিন ধরে বসত বাড়িতে চোলাই মদ তৈরি করা হয় এরপর তৈরিকৃত সেই চোলাই মদ পুকুরের পাড়, বাগানে লুকিয়ে রাখে মাদক ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার(৮ অক্টোবর) সকালে সকাল ৭ থেকে ১১টা পর্যন্ত ৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে যৌথ বাহিনী। পরে উদ্ধারকৃত চোলাই মদ স্থানীয় লোকজনের সামনে ধংস করা হয়। এমন অভিযানের স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় লোকজন। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপটেন আরমান অভিযান পরিচালনা করেন। এছাড়া বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগীতা করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চোলাই তৈরি করা হতে। এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এ কারণেই অত্র এলাকার যুব সমাজ এই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। ক্যাপটেন আরমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে। সকাল ৭ট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: