শাজাহানপুরে অটোরিক্সা ও ইজিবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরিসহ ছিনতাই চক্রের ৬ সদস্যকে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। এসময় অভিযানে চুরি যাওয়া অটোরিক্সা ও ইজিবাইক উদ্ধার করা হয়। পুলিশ জানা যায়, চক্রের সদস্যরা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে চালকদের আস্থা অর্জন করত এবং নির্জন স্থানে গিয়ে গাড়ি ছিনতাই করত।পরে মামলার বাদী মোঃ মেহেদী হাসান আকন্দ জানান, গত ২৯সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার অটো মিশুকগাড়ী ছিনতাই করা হয়। পুলিশের তদন্তে পরে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোঃ সুলতান, মোছাঃ মল্লিকা, মোঃ সুমন, মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল, মোছাঃ সুমাইয়া বেগম এবং মোঃ মাসুদ রানাকে আটক করা হয়।এমনকি চক্রের শীর্ষ সদস্য মোঃ সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: