শালীর হাতে দুলাভাই খুন: শালী আটক, নেপথ্যে সুদ ও পারিবারিক কোলাহর প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫ খুলনা প্রতিনিধিঃ খুলনার খালিশপুরের হাউজিং বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সবুজ খাঁকে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় নিহত সবুজ খাঁর শালী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ। জানা যায়, নাজমা বেগমের সুদের ব্যবসা, পুর্ব শত্রুতা ও পারিবারিক কোলাহর জের ধরে ডাব ও ভাঙ্গাড়ী বিক্রেতা সবুজ খাকে খুন করা হয়। নিহত সবুজের সাথে নাজমার সুদের ব্যবসা নিয়ে দ্বন্দ চলছিল। এছাড়াও পরিবারিক আধিপত্য বিস্তার নিয়ে শালী ও দুলা ভায়ের মধ্যে অন্তঃ কোলাহ বজায় ছিল। এ ঘটনায় গেল সপ্তাহে সবুজ খাঁর পরিবার নাজমার বিরুদ্ধে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। আর এসব ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নাজমা তার বড় বোনের স্বামী সবুজ খাঁকে তার পালিত লোকজন দিয়ে হামলা করে। সন্ত্রাসীরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত সবুজ খাঁর স্ত্রী শাহিনুর বেগম বৃহস্পতিবার রাতে ৭ জনের নামে খালিশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৩নং আসামী ও ঘটনার মুল পরিকল্পনাকারী নাজমা বেগমকে আটক করে পুলিশ। আটকের পর আজ শুক্রবার নাজমা বেগমকে আদালাতে প্রেরন করা হয়েছে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: