শ্রীপুরে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতে ইসলামী আলোচনা সভা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার বরমী বাজার মুক্তমঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত মনোনীত গাজীপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমীর মাওলানা মোঃ নূরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্টন ট্রাজেডি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়।
তারা বলেন, যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গ করেছেন, জাতি আজ তাদের স্মরণ করছে গভীর শ্রদ্ধার সঙ্গে।
বক্তারা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায়, সত্য ও আদর্শভিত্তিক সমাজ গঠনে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। দোয়া মাহফিলে পল্টন ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।