শ্রীপুরে বিএনপির জনসম্পৃক্তি ও ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” বিষয়ে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার  (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৫ নং ওয়ার্ড কেওয়া পূর্বখন্ড গ্রামবাসীর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রাম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা নিরসনে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এ আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাইতুল আমান জামে মসজিদে সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কমরুজ্জান, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সজল সরকার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও গ্রামবাসী।