সঞ্চয় থেকে বিনিয়োগ—অগ্রগতির পথে পীরগাছা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর ও ইউনিয়নের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. শারমিন আক্তার, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলিমুল রেজ্জা খান জুয়েল, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, রংপুর সদর উপজেলা চাকরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার মিত্র এবং কালব লিমিটেড রংপুরের সহকারী জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার রায় প্রমুখ। এর আগে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সভায় গত বছরের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে তিনজন সদস্যকে শ্রেষ্ঠ শেয়ার, সঞ্চয় ও আমানতকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জ্ঞানগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ক্রেস্ট দেওয়া হয় এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ের ১৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষক ও কর্মচারীদের নিজস্ব অর্থে পরিচালিত এ সমবায় এখন শুধু সঞ্চয়ের জায়গা নয়, বরং বিনিয়োগ ও আত্মনির্ভরতার দৃষ্টান্ত। সমবায়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক উন্নয়ন সম্ভব—এমনই প্রত্যয় ব্যক্ত করেন তারা। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: