সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচিত প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ নিজস্ব প্রতিবেদক- আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজকে সামনে রেখে রবিবার(৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রিজ এলাকায় অনুষ্ঠিত হয় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু হয়েছে। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায়, আর অতীতে সিলেটের চা বাগানেও এমন আয়োজন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রিজ এলাকায় উন্মোচিত হলো টেস্ট সিরিজের ট্রফি। Download News PhotoCard SHARES খেলাধুলা বিষয়: