স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার ,চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫ কুমিল্লা প্রতিনিধিঃ কক্সবাজারে চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় চৌদ্দগ্রামে পৃথক দুইটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের জানাযায় শত শত মানুষ অংশ নেন। সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিন জনেসকাল ৯টায় ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন, চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। এদিকে দুর্ঘটনার পর ৫ নারী নিহতের খবরে চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে। এর আগে গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পরে রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন। বুধবার বেলা ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫জন মারা যায়। আহত হন উদয় পাটোয়ারী, তার ছেলে, শ্যালক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশস্কাজনক। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: