সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আমরা কাজ করছি-পরিচালক বিআরটিএ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

বরিশাল প্রতিনিধিঃ

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করার পাশাপাশি দূর্ঘটনার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন বরিশাল বিআরটিএ এর বিভাগী পরিচালক মো: জিয়াউর রহমান।

তিনি বলেন ২২ অক্টোবর শুধু দিবস পালন নয় দূর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিআরটিএ৷

এছাড়াও ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা।

এছাড়াও জনসাধারণের ভোগান্তি দূর করতে বর্তমানে অনলাইন সেবা চালু থাকায় যে কোন সেবা গ্রহণের সুযোগ রয়েছে। শতভাগ ডিজিটালাইজেশন হলে অনিয়ম বন্ধ হবে বলেও মন্তব্য করেন
বিভাগীয় পরিচালক।