হবিগঞ্জে প্রকাশ্যে শিবির নেতাকে কুপিয়ে আলোচিত হত্যা মামলায় একজনকে আমৃত্যু, ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫ হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে শিবির নেতা মহিবুল রহমান চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার আলোচিত মামলার রায়ের ঘোষণা করা হয়েছে। ১৪ই অক্টোবর (মঙ্গলবার) হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ( ১) আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ মো: কায়সার মোশারফ ইউসুফ আজ সাড়ে ১২ টার সময় এক রায় আদেশ প্রদান করেছেন। রায়ে শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু ও ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট গোলজাল খান। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাত ৮টার দিকে শহরের পুরান মুন্সেফী পুকুরপাড়ে মুহিবুর রহমান চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার চাচাতো ভাই জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী ও সাজাপ্রাপ্ত আসামিরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনার পর নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলম চৌধুরীকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। ২০১৭ সালের ১০ আগস্ট ১৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত। রাষ্ট্রপক্ষ ২১ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আলামতে প্রমানিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সাজা ও অর্থদন্ড দেয়া হয়েছে। মামলা চলাকালীন সময়ে ৩ আসামি মারা যায়, দোষী প্রমানিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস প্রদান করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনা করে, এডিশনাল পিপি গুলজার খাঁন। আসামি পক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। হত্যার ঘটনাটি ঘটেছিল সম্পত্তির ভাগ- বাটোয়ারাকে কেন্দ্র করে। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিরা অসন্তুষ্টি প্রকাশ করে মহামান্য হাইকোর্ট যাবে বলে জানায়। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: