চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় উদ্বোধ হলো পরিবেশ বান্ধব ইউনি ব্লক সড়ক প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় এই প্রথম পরিবেশ বান্ধব ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো: নাছির উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে এই সড়কটি নির্মাণ করা হয়। এদিকে সড়কটি উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার জুনায়েদ আবছার, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, শরাফত আলী, মাওলানা মুক্তার আহমেদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন, পরিবেশবান্ধব ও টেকসই ইউনি ব্লক সড়ক অন্যান্য সড়কের চেয়ে বেশি কার্যকর।বর্ষাকালে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও এটি পরিবেশ দূষণ কমায় ও আবাদি জমি রক্ষা করে, যা সামগ্রিকভাবে টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নাছির উদ্দীনের মতো অন্যান্য বিত্তশালীরা এমন সড়ক নির্মাণ এগিয়ে আসলে এলাকার সাধারণ জনগণ উপকৃত হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: