ময়মনসিংহে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ জেলার ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়ন পরিষদের বালিপাড়া বালুর মোড়স্থ সংলগ্ন গফরগাঁও টু বালিপাড়া রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বৈরাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আসাদুজ্জামান।

এসময় তার কাছ থেকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।