ময়মনসিংহে র‌্যাব-১৪ হাতে ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার 

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ভালুকা থানায় অপহরণ ও ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ভবন চন্দ্র দাসকে নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম(১৪) গত ১১ আগস্ট ২০২৫খ্রি. সকাল ১০:০০ টার দিকে প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার পথে অপহরণকারী ভবেন চন্দ্র দাসসহ এজাহার ভুক্ত অপহরণকারীরা জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে অপহরণকারীদের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালতের আদেশে ভালুকা থানায় মামলা নং-৩৫, তারিখ-১৯ আগস্ট ২০২৫খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধনী-২০১৮) এর ৯(১)/৭/৩০ রুজু হয়। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর সহায়তায় ০১ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক ২৩:৩০ ঘটিকায় নরসিংদী জেলার মাধবধী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী ভবেন চন্দ্র দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এব্যাপারে গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা এবং ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।