আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, অভিযুক্ত গ্রেপ্তার প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে আট বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর কাশিমপুর থানার সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক ১১:৩০ টায় খেলার সময় শিশুটিকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন স্থানীয় ভজেন্দ্র সরকার। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কাশিমপুর থানা পুলিশ অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করেন। এসময় বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন মসজিদ থেকে তৌহিদী জনতা অংশগ্রহণ করে। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” আয়োজকরা জানান, কাশিমপুর থানা এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শিশুটির পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: